মধ্যপ্রাচ্যের চলতি ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই শান্তির জন্য নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির রাজধানী তেহরান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অঞ্চলে টেকসই স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে তারা সুনির্দিষ্ট কিছু শর্ত বাস্তবায়নের পক্ষে।
অন্যদিকে, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে পরিচালিত একটি বড় ধরনের হামলা সফলভাবে নস্যাৎ করে দিয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। সৌদি সামরিক বাহিনীর সময়োচিত পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শহরটি।
একদিকে তেহরানের কূটনৈতিক শর্তাবলি এবং অন্যদিকে রিয়াদের সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্ত পরিস্থিতির জটিলতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। বর্তমানের এই টানাপোড়েন পুরো অঞ্চলের ভবিষ্যৎ রাজনীতির ওপর গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা