সৌদিতে দ্বিতীয় দফায় হুথি হামলায় প্রবাসী নিহত, আহত ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরে ফের মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এই হামলায় ১ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি এই হামলার দায় স্বীকার করে বার্তা দিয়েছে।

সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, টানা দুদিনের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার হল। হামলায় প্যাসেঞ্জার হলের একটি অংশে তাৎক্ষণিক আগুন ধরে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, একই বিমানবন্দরে এর ঠিক একদিন আগেও একটি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। সেই হামলায় ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হন। চলতি সপ্তাহের শুরু থেকেই অঞ্চলটিতে ধারাবাহিকভাবে এমন একাধিক হামলার ঘটনা ঘটছে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।