নেতানিয়াহু যুগের অবসান ঘটাতে চাই: বিরোধী দলীয় নেতা

ইসরায়েলের নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী জোটের নেতারা। তাঁরা বলেছেন, এবারের নির্বাচনের ফল দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবেক অর্থমন্ত্রী ও ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান ঘটাতে চান।

সাবেক প্রধানমন্ত্রী ও টুগেদার জোটের নেতা নাফতালি বেনেটও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন ভোট দেওয়ার পালা নাগরিকদের। তাঁদেরই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে।

সাবেক ইসরায়েলি সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট বলেছেন, আজকের বিজয় হবে পরবর্তী প্রজন্মের জন্য।

অন্যদিকে, ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী নেতা নেতানিয়াহু ক্ষমতায় থাকা ১৯ বছরে তাঁর যুদ্ধকালীন নেতৃত্ব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জোটকে নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছেন। ট্রাম্পও নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রকে যুক্ত করেছেন।

সূত্র: আল-জাজিরা