ইউরোপের দেশ স্পেনে দুটি দ্রুতিগতির ট্রেনের মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা একলাফে বেড়ে ৬৮ জনে পৌঁছেছে।
আঞ্চলিক সরকার সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ৫৮ জন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান জোরদার রেখেছে উদ্ধারকর্মীরা।
স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকালে তোলাদো প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে। এটি মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার দিকে সংযোগকারী প্রধান রেলপথে অবস্থিত।
দেশটির রেলওয়ে ব্যবস্থাপনা বিভাগ (ADIF) জানায়, মাদ্রিদ থেকে সেভিলের দিকে দুটি উচ্চগতির ট্রেন একই লাইনে এগিয়ে চলছিল। পথিমধ্যে একটি ট্রেন দাঁড়িয়ে থাকা অপর ট্রেনকে পে পেছন থেকে সজোরে আঘাত করে।
প্রচণ্ড ধাক্কায় দুটি ট্রেনের বগি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী অবস্থান করছিলেন।
উল্লেখ্য, চলচলতি বছর স্পেনের রেনফে ও ইরিও কোম্পানির ট্রেনগুলোর মাঝে এমন মারাত্মক দুর্ঘটনা আরও ঘটেছে।
সূত্র: এপি