স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: বেঁচে যাওয়া যাত্রীদের লোমহর্ষক বর্ণনা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ এএম

স্পেনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রক্ষা পাওয়া যাত্রীরা তাঁদের সেই মর্মান্তিক ও লোমহর্ষক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় সৌভাগ্যবশত বেঁচে যান সাংবাদিক রবার্তো গোমেজ।

তিনি জানান, ট্রেনটি সাময়িক থেমে যাওয়ার পর পুনরায় চলতে শুরু করতেই তীব্র সংঘর্ষ ঘটে। ধাক্কায় ট্রেনের বগিটি সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং যাত্রীদের মালামাল চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

দুর্ঘটনায় গোমেজ সামান্য আহত হলেও তাঁর ওপর অন্য এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। চারপাশে চরম বিশৃঙ্খলা তৈরি হলে যাত্রীরা ট্রেনের কাঁচ ভেঙে বের হয়ে আসেন।

অন্যদিকে, এদুয়ার্দা নামের আরেক যাত্রী জানান, সংঘর্ষের তীব্রতায় তাঁর সামনের টেবিলটি ভেঙে যায় এবং তিনি ছিটকে পড়েন। ট্রেন থেকে নেমে তিনি বগিতে আগুন জ্বলতে এবং লাইনে লাশ পড়ে থাকতে দেখেন।

একই ট্রেনের যাত্রী মিগেল আঞ্জেল পেরেজ জানান, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেনটি লাইনচ্যুত হয়ে একদিকে কাত হয়ে পড়ে। বেশিরভাগ যাত্রী বসে থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান।

সূত্র: বিবিসি 

এইচএন
আরও পড়ুন