নেতানিয়াহুর জোট ছাড়ার ইঙ্গিত ইউটিজে পার্টির

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং গাদি আইজেনকটের বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখা মিলেছে। দুই পক্ষের কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর জোট ৫৩ এবং আইজেনকটের জোট ৪৮ আসন পেয়েছে। আর ১৯ আসন নিয়ে বড় চমক উপহার দিয়েছে আরব দলগুলো। 

তবে যেহেতু কোনও পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি, তাই এখন সব পক্ষের মধ্যে সরকার গঠন নিয়ে জোর আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর প্রতি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বার্তা, পুনরায় নির্বাচন ঠেকাতে দলগুলো যেন সম্ভাব্য সব বিকল্প ভেবে দেখেন।

এসবের মধ্যে নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর শোনা যাচ্ছে। এই জোটের ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) পার্টির নেতারা ইঙ্গিত দিয়েছেন, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে আনুষ্ঠানিকভাবে যোগ না দিয়েই তাদের সমর্থনের বিষয়টি বিবেচনা করছে দলটি।