ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
তার মতে, তেল আবিবের অনৈতিক কর্মকাণ্ডে অতীতে উল্লাস প্রকাশ করলেও এখন যুদ্ধের আর্থিক ক্ষতি নিয়ে কান্নাকাটি করছে ইউরোপ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান।
রেজায়ের ভাষ্যমতে, তেহরানের সঙ্গে সংঘাতের কারণে হাজার কোটি ডলার গচ্চা যাওয়ার জেরে ইউরোপীয়রা এখন আফসোস করছে।
অতীতে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের পেছনে সমর্থন জোগানোর সময় তারা এর পরিণতির কথা কেন চিন্তা করেনি—এমন প্রশ্নও তোলেন তিনি।
তার মতে, যেকোনো সংঘাত ও ধ্বংসযজ্ঞের একটি সুনির্দিষ্ট আর্থিক ও রাজনৈতিক মূল্য থাকে, যা এখন ইউরোপকে পরিশোধ করতে হবে।
বিশ্লেষকদের মতে, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেঞ্জের একটি পুরোনো বক্তব্যের রেশ ধরেই এই মন্তব্য করেছেন ইরানি নিরাপত্তা প্রধান।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে মেঞ্জ মন্তব্য করেছিলেন যে, এটি এমন কিছু নোংরা কাজ যা তেল আবিব সবার হয়ে করছে।
এদিকে চলতি মাসেই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও স্বীকার করেছেন যে, সুদূর প্রান্তের এই যুদ্ধের মাশুল দিতে হচ্ছে সাধারণ পরিবার ও শিল্প খাতকে।
সূত্র: আল জাজিরা