ইরানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব। তিনি বলেছেন, পারমাণবিক নীতি পর্যালোচনা করা হলে দেশটির প্রতিরোধক্ষমতা ও জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
জুমার খুতবায় মোহাম্মদ জাভাদ হাজ আলী আকবারি বলেন, ইরানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনার দাবি জাতীয় পরিপক্বতা ও সচেতনতার বহিঃপ্রকাশ।
তিনি অভিযোগ করেন, শত্রুরা ইরানের নির্ধারিত রেডলাইন লঙ্ঘন করেছে, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে এবং অতীতে সম্পাদিত বিভিন্ন চুক্তি ভঙ্গ করেছে। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পারমাণবিক নীতি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
এছাড়া হাজ আলী আকবারি দাবি করেন, ইরানের ৭০ শতাংশের বেশি মানুষ দেশটির পারমাণবিক নীতি পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছেন।
আটক ইরানি তরুণকে দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ড
মোহসেন রেজাইকে লেখা ভ্যান্সের চিঠিতে যে চারটি বিষয় গুরুত্ব পেলো