যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল সায়েদ

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচনে সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, এ জয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের দখলে থাকা গুরুত্বপূর্ণ আসনটি ধরে রাখল দলটি।

জনস্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা এল-সায়েদ ডেমোক্র্যাটিক পার্টির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাথমিক বাছাইপর্বে জয়ী হয়ে অবসরে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে নির্বাচনে অংশ নেন।

তাঁর এই ঐতিহাসিক জয় আসে বেশ বিতর্কপূর্ণ নির্বাচনী প্রচারের পর। প্রচারের সময় এল-সায়েদের মুসলিম পরিচয় বড় ইস্যু হয়ে ওঠে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান দলের কয়েকজন নেতা তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে বারবার আক্রমণ করেন। তবে উগ্রপন্থার সঙ্গে তাঁর যোগসূত্র থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেন এল-সায়েদ।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। সেই অঙ্গরাজ্য থেকেই এবার সিনেটে নির্বাচিত হলেন এল-সায়েদ।

আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব নেবেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে তাঁর যাত্রা শুরু হবে।