যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধান চায় ইরান। তবে পরিস্থিতি যেদিকেই মোড় নিক, তার জন্য তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। ঘারিবাবাদি বলেন, কাতারের মধ্যস্থতায় সাত দিনের রোডম্যাপের মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে চায় ইরান।
তিনি বলেন, ইরান সব সময়ই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। তবে যুক্তরাষ্ট্র যদি অন্য কোনো পথ বেছে নিতে চায়, সে পরিস্থিতি মোকাবিলায়ও তেহরান প্রস্তুত। দেশের প্রতিরক্ষার প্রশ্নে ইরান দৃঢ় অবস্থানে রয়েছে।
রাতের দিকে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ঘারিবাবাদি বলেন, তেহরানের দৃষ্টিতে ইরানের বিরুদ্ধে আগ্রাসন এখনো শেষ হয়নি। সামরিক আগ্রাসন সম্পূর্ণ ও স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে।
তিনি আরও বলেন, ইরান যুদ্ধ চায়নি এবং যুদ্ধ শুরুও করেনি; বরং তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই কূটনৈতিক সমাধান চায়, তাহলে ইরানের নির্ধারিত শর্তগুলো মেনে চলতে হবে।
সূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল সায়েদ
‘ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও চূড়ান্ত ক্ষমতা আমার হাতে’