বহিরাগত যেকোনো হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে ইরানের সামরিক বাহিনী ও জনগণ প্রস্তুত রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে নিকজাদ বলেন, ইরানের তরুণ বিশেষজ্ঞরা সামরিক সরঞ্জাম তৈরি ও উৎপাদনে কাজ করছেন। দেশটির সামরিক বাহিনীর ব্যবহৃত অস্ত্রগুলো নিজস্ব মেধা, উদ্ভাবনী ক্ষমতা ও অভ্যন্তরীণ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে।
এই জ্যেষ্ঠ আইনপ্রণেতা শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, ইরানের সামরিক বাহিনীর অস্ত্রের পেছনে রয়েছে দেশটির নিজস্ব উদ্ভাবনী শক্তি ও উৎপাদন সক্ষমতা। বহিরাগত হুমকি মোকাবিলায় দেশটির সামরিক বাহিনী ও জনগণ প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: ইরনা নিউজ