যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষের ধৈর্য ফুরিয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

ইসরায়েলের কারণে যুক্তরাষ্ট্র বারবার দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ছে—এমন পরিস্থিতিতে মার্কিনিরা বিরক্ত ও ক্লান্ত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর দাবি, ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের প্রশাসনগুলো দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়ছে এবং দেশটির সাধারণ মানুষ আর তা মেনে নিতে চাইছেন না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরাগচি এসব কথা বলেন।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভোটারদের ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাবও একটি কারণ। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাগচি লেখেন, ট্রাম্প স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন যে অধিকাংশ মার্কিন নাগরিক ইসরায়েলের কর্মকাণ্ডে বিরক্ত। তবে কেন এমন মনোভাব তৈরি হয়েছে, তা নিয়ে তিনি বিভ্রান্ত বলে মনে হচ্ছে।

এরপর নিজের ব্যাখ্যায় আরাগচি বলেন, ইসরায়েল মার্কিন প্রশাসনগুলোকে বারবার দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে ফেলছে—এমন পরিস্থিতিতে মার্কিনিরা স্পষ্টতই বিরক্ত ও ক্লান্ত। তাঁর ভাষায়, তারা আর এসব যুদ্ধ চায় না। একইভাবে মধ্যপ্রাচ্যও এ পরিস্থিতিতে ক্লান্ত।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত