ইরানি যোদ্ধারা যুক্তরাষ্ট্রের ওপর আগুনের বৃষ্টি ঝরাবেন: আরাগচি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম

চুক্তি করে সংঘাতের অবসান ঘটানো অথবা যুদ্ধের পথ বেছে নেওয়া—যুক্তরাষ্ট্রকে এ দুটি বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো আলোচনার টেবিলে রয়েছে। যুক্তরাষ্ট্র চাইলে প্রস্তাবটি গ্রহণ করে এর বাস্তবায়নের ফল দেখতে পারে।

রোববার (৮ নভেম্বর ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এসব কথা বলেন। সাম্প্রতিক মার্কিন নির্বাচনের ফল উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার ভোটাররা তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এখন হোয়াইট হাউসের সিদ্ধান্ত নেওয়ার পালা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাঁদের দুই দিনের প্রস্তাবের অন্যতম শর্ত হলো সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। তিনি যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটির শর্ত মেনে নেওয়ার আহ্বান জানান।

তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আরাগচি। তিনি বলেন, ওয়াশিংটন যুদ্ধের পথ বেছে নিলে যুদ্ধক্ষেত্রে সতর্ক ও অভিজ্ঞ ইরানি যোদ্ধারা যুক্তরাষ্ট্রের ওপর আগুনের বৃষ্টি ঝরাবেন।

আরাগচির এই বক্তব্যের মধ্য দিয়ে যুদ্ধ বন্ধে আলোচনার প্রস্তাবের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থানও স্পষ্ট হয়েছে।

সূত্র: মেহর নিউজ

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত