মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, নতুন করে শুরু হচ্ছে সংঘাত?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট পৌঁছেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও চ্যানেল ১২-এর সাংবাদিক বারাক রাভিদ। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। বর্তমানে এ অঞ্চলে ২০ হাজারের বেশি নাবিক ও মেরিন সেনা এবং শত শত সামরিক উড়োজাহাজ মোতায়েন রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ সাত মাসের বেশি সময় ধরে চলার মধ্যে যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতি বাড়ানো হলো।

এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। ২০০৩ সালের পর সেটিই ছিল প্রথম ঘটনা।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন অবস্থান করছে। এর পাশাপাশি রয়েছে ইউএসএস বক্সার অ্যাম্ফিবিয়াস রেডিনেস গ্রুপ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থানরত ইউএসএস জর্জ ওয়াশিংটনকে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।