একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক, তথ্যপাচার এবং আরও অনেক অভিযোগের প্রেক্ষাপটে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার সিইও পদ ছেড়েছেন জেনসেন হুয়াং। এরপর কোম্পানিটির ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়ে শুরু হয়েছে দুই নারীর সংঘাত। এই লড়াইয়ে একদিকে আছেন জেনসেনের মেয়ে ম্যাডিসন হুয়াং, অন্যদিকে রয়েছেন সংস্থাটির অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস।
নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানি ও অন্তর্বর্তী সিইও নির্বাচন
আধুনিক প্রযুক্তি বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা জেনসেনের মেয়ে হলেন এই ম্যাডিসন। ফলে বলা বাহুল্য, সংস্থার ওপর তার দাবি প্রশ্নাতীত। তা সত্ত্বেও জেনসেনের ইস্তফার পর এনভিডিয়া অন্তর্বর্তী সিইও হিসেবে কোলেট ক্রেসকে বেছে নেয়।
সূত্রের খবর, এই অবস্থায় এনভিডিয়ার নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে, যা সংস্থার ভবিষ্যতের জন্য সুখকর নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
পারিবারিক প্রভাব ও পুরোনো মতবিরোধ
শুধু ম্যাডিসন নয়, তার স্বামী নিকো ক্যাপ্রেজও এনভিডিয়ার গুরুত্বপূর্ণ পদে কর্মরত। অন্যদিকে, ক্রেস সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও)।
জানা গেছে, অতীতেও ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে দুই নারীর মধ্যে মতবিরোধ ছিল। তবে জেনসেনের ইস্তফা এবং ক্রেসের অন্তর্বর্তী সিইও হওয়ার পর ঘটনা প্রকাশ্যে আসছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সংস্থার কর্মীরা জানাচ্ছেন, ম্যাডিসন, নিকো এবং জেনসেনের ছেলে স্পেন্সার হুয়াং পারিবারিক শক্তির দাপটে কোম্পানিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করে থাকেন। বহু ক্ষেত্রে অনাধিকার চর্চার অভিযোগ ওঠে। এই নিয়েই অতীতে ক্রেসের সাথে ঝামেলা ভয়াবহ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন উঠছে।
স্থায়ী সিইও ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
ক্রেস অন্তর্বর্তী সিইও হলেও তিনি কি স্বাধীনভাবে কাজ করতে পারবেন? তাছাড়া স্থায়ী সিইও নিয়ে এখনো এনভিডিয়া সিদ্ধান্ত নেয়নি। মনে করা হচ্ছে, পারিবারিক আধিপত্যের জোরে সেই পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন ম্যাডিসন, নিকো এবং স্পেন্সার।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, জেনসেনের কাছে বিশেষ সুবিধা পাওয়ার কারণে তার মেয়ে এবং জামাতা মাঝেমধ্যেই তাদের চেয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপরও ‘ছড়ি ঘোরাতেন’। অন্যদিকে দৃঢ়চেতা ক্রেস একসময় খোদ জেনসেনের বহু সিদ্ধান্তে আপত্তি করে সংস্থার কর্তাদের একাংশের মন জয় করেন।
সব মিলিয়ে বর্তমানে জেনসেনের অবর্তমানে এনভিডিয়ার ফিজিক্যাল এআই প্ল্যাটফর্মের প্রোডাক্ট এবং টেকনিক্যাল মার্কেটিং বিভাগের সিনিয়র ডিরেক্টর ম্যাডিসন হুয়াং এবং সংস্থার অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেসের মধ্যে ক্ষমতার দড়ি টানাটানি চলছে। শেষ পর্যন্ত পরিবারবাদের আধিপত্যের কাছে কি দায়িত্বশীল কর্মীর হার হবে? দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।