ট্রাম্পের শুল্ক আগ্রাসন: বিশ্বশক্তির কেন্দ্র একসময় চীনের দিকে সরে যেতে পারে

শেনজেন শীর্ষ সম্মেলনের কয়েক দিন পরই বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন; মার্কিন ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের চাপ পড়বে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদেরা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। শেনজেন শীর্ষ সম্মেলনের কয়েক দিন পরই বিদেশি বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এর অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত প্রভাব নিয়ে আলোচনা করেছেন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

প্রেস টিভির ‘স্পটলাইট’ অনুষ্ঠানের এ পর্বে টরন্টোর ভূরাজনৈতিক বিশ্লেষক আলেসান্দ্রো ব্রুনো এবং ওয়াশিংটন ডিসির অর্থনৈতিক বিশেষজ্ঞ মার্শিয়া বেকার যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রভাব নিয়ে আলোচনা করেন।

আলেসান্দ্রো ব্রুনোর মতে, সুরক্ষাবাদী বাণিজ্যনীতি কোনো দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে সুরক্ষা দিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনবে এবং মার্কিন ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করবে।

তিনি আরও বলেন, বিশ্বশক্তির কেন্দ্র একসময় চীনের দিকে সরে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে।

অর্থনৈতিক বিশেষজ্ঞ মার্শিয়া বেকারও সতর্ক করে বলেন, শুল্ক আরোপের মাধ্যমে আমদানি সীমিত করা হলে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের পণ্য কেনার খরচ বেড়ে যাবে।

তাঁর ভাষায়, এসব শুল্কমূলক পদক্ষেপ অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত—তিন দিক থেকেই অদক্ষতার পরিচয় বহন করে।