চলমান সংঘাতে কোন দেশে কত জন নিহত?

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতে নিহতের সংখ্যা দুই হাজার ২০০ ছাড়িয়েছে। ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর বিভিন্ন দেশ থেকে হতাহতের এই তথ্য সামনে এসেছে। খবর আল জাজিরার।

সংঘাত শুরুর পর থেকে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে। দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৪৪ জনে। এছাড়া লেবাননে নিহত হয়েছেন ৭৭৩ জন।

অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ১৪ জন। উপসাগরীয় কয়েকটি দেশেও হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ছয়জন, বাহরাইনে দুইজন, সৌদি আরবে দুইজন, কুয়েতে ছয়জন এবং ওমানে তিনজন নিহত হয়েছেন।

এ ছাড়া অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি ইরাকে নিহতের সংখ্যা ২৬ জন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরপরই ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দেয়, যার প্রভাব উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে ছড়িয়ে পড়ে। সূত্র: আলজাজিরা