ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলছে ইরান: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে এক 'অনন্য, অভূতপূর্ব এবং ঐতিহাসিক প্রতিরোধের' অবস্থানে দাঁড়িয়ে আছে, যা তিনি 'দুই বৈশ্বিক সন্ত্রা/সী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ' হিসেবে আখ্যা দেন। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, তিনি এই মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি–এর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত গভীর আবেগঘন স্মরণ অনুষ্ঠানে।

বার্তায় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে লক্ষ্য করে আরও কঠোর ভাষায় বলেন, তারা বৈশ্বিক সন্ত্রাসী শক্তি হিসেবে কাজ করছে এবং বর্তমান পরিস্থিতি ইরানের রাষ্ট্রীয় কাঠামো, প্রশাসন ও নেতৃত্বের ওপর 'আগের যেকোনো সময়ের তুলনায় বহুগুণ বেশি চাপ ও দায়িত্ব' তৈরি করেছে।

একই লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি উল্লেখ করেন, যুদ্ধ পরিস্থিতি ও চলমান সংকটের কারণে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়িত্ব ক্রমশ আরও ভারী হয়ে উঠেছে, তবে তিনি একইসঙ্গে ইরানি জনগণের 'অটুট ঐক্য, দৃঢ় সংহতি এবং জাতীয় একতার' প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা তিনি এই কঠিন সময়ে দেশের শক্তির প্রধান ভিত্তি হিসেবে বর্ণনা করেন।