ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, মার্কিন সামরিক বাহিনীর কিছু অস্ত্রের মজুত তুলনামূলকভাবে সীমিত হয়ে পড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরানের প্রসঙ্গে বলেন, তাঁর ধারণা যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। ইরান আর বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও অস্ত্রের মজুত সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, নির্দিষ্ট কিছু অত্যন্ত শক্তিশালী অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মজুত প্রায় সীমাহীন। তবে অন্য কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কম।
ট্রাম্প বলেন, কিছু ধরনের গোলাবারুদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রায় সীমাহীন সরবরাহ রয়েছে, তবে অন্য কিছু অস্ত্রের মজুত কিছুটা সংকুচিত।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে মার্কিন অস্ত্র ও গোলাবারুদের মজুত নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সূত্র: আলজাজিরা
নাগরিকদের রক্ষায় প্রয়োজনে সব করবে ইসরায়েল: গিডিওন সার
মার্কিন গোলাবারুদ মজুতের তথ্য ফাঁসে তদন্তের নির্দেশ ট্রাম্পের
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ