ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে ঘিরে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদের মজুত কমে যাওয়ার তথ্য ফাঁসের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে প্রশাসনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধের কারণে মার্কিন পেন্টাগনের বিভিন্ন ধরনের গোলাবারুদের মজুত কমে যাওয়ার বিষয়ে একাধিক সংবাদ প্রকাশের পর এই তদন্তের নির্দেশ দেওয়া হয়। প্রশাসন অবশ্য বারবার দাবি করে আসছে, ইরানের পাশাপাশি রাশিয়া ও চীনের মতো শক্তির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গোলাবারুদের মজুতের এসব তথ্য প্রকাশ নিয়ে ট্রাম্প ব্যক্তিগতভাবে মন্ত্রিসভার সদস্য ও সহযোগীদের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, এসব তথ্য প্রকাশিত হলে ইরান আরও উৎসাহিত হতে পারে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়, গোলাবারুদের মজুত নিয়ে প্রকাশিত তথ্যগুলো ইরান যুদ্ধের সামরিক সক্ষমতা সম্পর্কে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তবে মার্কিন প্রশাসন জোর দিয়ে বলছে, দেশের সামরিক প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত অস্ত্রের মজুত রয়েছে।
ট্রাম্পের নতুন তদন্তের মূল লক্ষ্য হিসেবে পেন্টাগনের গোলাবারুদ মজুত-সংক্রান্ত তথ্য কীভাবে সংবাদমাধ্যমে পৌঁছেছে, তা খতিয়ে দেখার বিষয়টি সামনে এসেছে। সূত্র: আলজাজিরা
হরমুজ নিয়ে ইরান-ওমানের চুক্তি মানবেন না ট্রাম্প: বিশ্লেষক
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ
ইরান যুদ্ধ শেষের আভাস ট্রাম্পের : খুলছে হরমুজ প্রণালি