নাজাফ–কারবালায় শোকানুষ্ঠান শেষে ইরানে ফিরলো খামেনির মরদেহ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির স্মরণে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হয়েছে শোকযাত্রা ও জানাজার কর্মসূচি। এতে অংশ নেন কয়েক হাজার শোকাহত মানুষ, যারা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

শোকানুষ্ঠান শেষে খামেনির মরদেহ ইরানে ফিরিয়ে নেওয়া হয়েছে। আগামী ৯ জুলাই দেশটির উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাঁকে দাফন করা হবে।

৮৬ বছর বয়সী খামেনি গত ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানে তাঁর বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। তাঁর মৃত্যুর পর ইরানজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং দেশটির মিত্র গোষ্ঠীগুলোও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করছে।

নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত শোকযাত্রা ইরান ও ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক সম্পর্কের গুরুত্বও নতুন করে সামনে এনেছে। অন্যদিকে খামেনির দাফনকে ঘিরে ইরানের মাশহাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা