ইরানে গোয়েন্দামন্ত্রী নিয়োগে পেজেশকিয়ানকে এমপির আহ্বান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে গোয়েন্দামন্ত্রী নিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির একদল আইনপ্রণেতা। এ বিষয়ে রোববার প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে সম্ভাব্য প্রার্থীর যোগ্যতার কয়েকটি শর্তও তুলে ধরেছেন তাঁরা।

চিঠিতে আইনপ্রণেতারা বলেছেন, গোয়েন্দামন্ত্রীর মনোনীত প্রার্থীকে অবশ্যই আইনগত যোগ্যতা পূরণ করতে হবে। একই সঙ্গে তাঁর সর্বোচ্চ নেতা ও ইসলামি প্রজাতন্ত্রের মূলনীতির প্রতি বিশ্বাস থাকতে হবে।

এ ছাড়া সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের আস্থা অর্জনের সক্ষমতা থাকতে হবে প্রার্থীর। তাঁকে দলীয় বা রাজনৈতিক পক্ষপাত থেকেও দূরে থাকতে হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন আইনপ্রণেতারা।