ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাতস্থলের পাশে অবস্থিত জায়নাবিয়ায় হজরত ফাতেমা জাহরা (রা))-এর শাহাদাত উপলক্ষে প্রথম রাতের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইরানের রাজধানী তেহরানে বুধবার (১১ নভেম্বর) এ শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট কোরআন তিলাওয়াতকারী সৈয়দ আহমদ মুকিমি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। এরপর আব্বাস হায়দারজাদেহ শোকসংগীত ও মাতম পরিবেশন করেন।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে বক্তব্য দেন হুজ্জাতুল ইসলাম মাহদি আসলানি। তিনি হজরত ফাতেমা জাহরা (সা.)-এর সঙ্গে সম্পর্কিত ইবাদত ও দোয়ার ফজিলত তুলে ধরেন। তাঁর মতে, এসব ইবাদত ও প্রার্থনার মাধ্যমে অশেষ কল্যাণ ও বরকত লাভ করা যায়।
বক্তব্যে তিনি বলেন, বিশ্ব যখন ইমাম মাহদির (আ.) আবির্ভাবের দিকে এগিয়ে যাচ্ছে, তখন মহান আল্লাহ এই পথচলার দিকনির্দেশনা হিসেবে হজরত ফাতেমা (সা.)-এর আদর্শকে নির্ধারণ করেছেন। এই আদর্শের মূল ভিত্তি হলো ঐশী ধর্ম প্রতিষ্ঠা এবং ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর আহলে বাইতের শিক্ষা ও নির্দেশনা অনুসরণ করা।
পরে হাজ্জ মানসুর আরজিও হজরত ফাতেমা জাহরার (সা.) স্মরণে শোকসংগীত পরিবেশন করেন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি (MNA)।