ইরান এক অসাধারণ ঐতিহাসিক বিপদ, যা উপেক্ষা করা যায় না: রুবিও

মধ্যপ্রাচ্যের প্রায় সব বড় সংকটের জন্য ইরানের শিয়া ধর্মীয় নেতাদের ‘সম্প্রসারণবাদী মানসিকতাকে’ দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

২০২৬ সালের ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় সমস্যার পেছনে রয়েছে ইরানের শিয়া ধর্মীয় নেতারা এবং তাঁদের সম্প্রসারণবাদী মানসিকতা।

রুবিও বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহী, ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক এবং লেবাননের হিজবুল্লাহ—এই পক্ষগুলোর মধ্যে একটি অভিন্ন যোগসূত্র রয়েছে। আর সেটি হলো ইরান।

তিনি বলেন, ‘এটি এক অসাধারণ ঐতিহাসিক বিপদ, যা কোনোভাবেই উপেক্ষা করা যায় না।’

রুবিওর এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্ককে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে। তবে বক্তব্যটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানের প্রতিফলন।