গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আরাগচি গাজায় চলমান গণহত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ‘মানবতার জন্য কলঙ্ক’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, গাজার পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি। অবরোধ প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলি শাসকগোষ্ঠীকে বাধ্য করতে হবে।
আরাগচি আরও বলেন, ‘এ কারণে আমি ওআইসির মহাসচিবের কাছে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছি।’