মার্চ মাসে একটি মাছ ধরার নৌযানে মার্কিন ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছেন ইকুয়েডরের ১৬ জন জেলে। তাঁদের আইনজীবী গত ১৭ নভেম্বর এ তথ্য জানিয়েছেন।
‘নেগ্রা ফ্রান্সিসকা দুয়ার্তে’ নামের নৌযানটিতে হামলায় দুই জেলে গুরুতর দগ্ধ হন। ওয়াশিংটন ও কুইটো যখন সামরিক সহযোগিতা আরও জোরদারের চেষ্টা করছে, তখন এ ঘটনা ঘটল।
পেনসিলভানিয়ার একটি ফেডারেল আদালতকে জানানো হয়েছে, মার্কিন সামরিক সদস্যদের হাতে ওই নৌযানের জেলেরা নির্বিচারে আটক, নির্যাতন এবং জোরপূর্বক এল সালভাদরে স্থানান্তরের শিকার হন।