মার্কিন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ইসরায়েলি রাষ্ট্রদূত! আরাঘচির কটাক্ষ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটারের এক বক্তব্যের জবাবে তাঁকে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রক্ষণশীল সংবাদমাধ্যম নিউজম্যাক্সে দেওয়া লেইটারের সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপের প্রতিক্রিয়ায় আরাঘচি বলেন, ‘আমরা জানতাম না, ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতই মার্কিন সামরিক বাহিনীর সর্বাধিনায়ক।’

সাক্ষাৎকারে উপস্থাপকেরা মার্কিন সেনাদের পরিবারের উদ্দেশে তাঁর বার্তা জানতে চাইলে লেইটার বলেন, ‘ইরান পরাজিত হলেই আপনারা মার্কিন সেনাদের তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে পাবেন।’

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত