ইরান যুদ্ধ কি পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যের অবসান ঘটাবে?

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো যুদ্ধকে কেবল সামরিক সংঘাত কিংবা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের মধ্যে সীমাবদ্ধ রেখে মূল্যায়ন করা যায় না। বরং এটি পশ্চিম এশিয়ায় মার্কিন ক্ষমতার সীমা যাচাইয়ের এক পরীক্ষায় পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ বিশ্বের অন্যতম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল পশ্চিম এশিয়ায় মার্কিন প্রভাব কতটা কার্যকর, তা যাচাইয়ের পরীক্ষায় পরিণত হয়েছে। এর ফলাফল আগামী বহু বছর ধরে পশ্চিম এশিয়ার নিরাপত্তা সমীকরণ এবং অঞ্চলটির বাইরের শক্তিগুলোর অবস্থান বদলে দিতে পারে। এ ঘটনার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে এ কারণে যে, যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী তাত্ত্বিকও এমন এক যুগের অবসানের কথা বলছেন, যখন বৃহৎ শক্তিগুলোই ছিল এ অঞ্চলের ভাগ্য নির্ধারণের প্রধান নিয়ামক।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বাস্তববাদী চিন্তাধারার বিশিষ্ট তাত্ত্বিক স্টিফেন ওয়াল্ট ফরেন পলিসি সাময়িকীতে প্রকাশিত ‘দ্য মিডল ইস্ট ইজ ফাইনালি স্ট্যান্ডিং অন ইটস ওন টু ফিট’ শিরোনামের এক নিবন্ধে লিখেছেন, ‘ইরান সংঘাত এ অঞ্চলে বৃহৎ শক্তিগুলোর শতবর্ষের হস্তক্ষেপের অবসান ঘটাচ্ছে।’

পশ্চিম এশিয়ার ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরে তিনি যুক্তি দেন, ১৯১৯ সালের পর এই প্রথমবারের মতো এ অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে স্থানীয় পক্ষগুলোর ভূমিকা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি হবে। ওয়াল্টের মতে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বিদেশি শক্তির হস্তক্ষেপমূলক নীতির পতনকে আরও ত্বরান্বিত করেছে।

এই মূল্যায়নের গুরুত্ব বুঝতে হলে পশ্চিম এশিয়ায় বৃহৎ শক্তিগুলোর হস্তক্ষেপের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। প্রথম বিশ্বযুদ্ধ ও উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ব্রিটেন ও ফ্রান্স প্রভাববলয় ভাগ করে এবং নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের রাজনৈতিক ব্যবস্থা গঠনে নির্ধারক ভূমিকা পালন করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইউরোপীয় শক্তিগুলোর জায়গা দখল করে। অভ্যুত্থান ঘটানো, মিত্র সরকারগুলোকে সমর্থন, অস্ত্র বিক্রি, সামরিক ঘাঁটি স্থাপন এবং সরাসরি সামরিক হস্তক্ষেপের মতো নানা উপায়ে অঞ্চলটির নিরাপত্তাব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করে ওয়াশিংটন। ১৯৫৩ সালে মোহাম্মদ মোসাদ্দেকের সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ এবং ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসন এ প্রক্রিয়ার উল্লেখযোগ্য কয়েকটি মাইলফলক।

তবে গত দুই দশকের অভিজ্ঞতা দেখিয়েছে, সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেই রাজনৈতিক ফলাফল নিজেদের ইচ্ছামতো নির্ধারণ করা যায় না। ইরাক ও লিবিয়ায় যুক্তরাষ্ট্র তার প্রাথমিক লক্ষ্য অনুযায়ী স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। একইভাবে রাশিয়াও বাশার আল-আসাদের সরকারের পতন ঠেকাতে পারেনি।

অন্যদিকে, উন্নত সামরিক সরঞ্জাম ও ব্যাপক অস্ত্র সহায়তা থাকা সত্ত্বেও ইয়েমেনের যুদ্ধে সৌদি আরব আনসারুল্লাহকে রাজনৈতিক ও সামরিক অঙ্গন থেকে নির্মূল করতে পারেনি। একইভাবে বড় আকারের সামরিক অভিযান চালিয়েও ইসরায়েল হামাস ও হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করতে পারেনি।

ওয়াল্টের দৃষ্টিতে, এসব ঘটনা বহিরাগত সামরিক শক্তির কার্যকারিতা কমে আসার ইঙ্গিত দেয়। ইরানকে ঘিরে সংঘাত এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

এই প্রেক্ষাপটে ইরানের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কয়েক দশক ধরে ওয়াশিংটন ইরানের নীতি পরিবর্তন কিংবা দেশটির ক্ষমতাকাঠামো দুর্বল করার লক্ষ্যে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, সামরিক হুমকি এবং সরাসরি অভিযানসহ নানা পদক্ষেপ নিয়েছে।

তবে ইরান তার রাজনৈতিক কাঠামো টিকিয়ে রাখার পাশাপাশি উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। এর ফলে দেশটিতে সামরিক হস্তক্ষেপের সম্ভাব্য ব্যয় প্রতিপক্ষের জন্য বেড়েছে। ওয়াল্ট তাঁর নিবন্ধে এই বিষয়টিই তুলে ধরেছেন। তাঁর যুক্তি, দীর্ঘস্থায়ী মার্কিন চাপ মোকাবিলা করার ইরানের সক্ষমতা বিদেশি হস্তক্ষেপের কার্যকারিতা কমে আসার আরও একটি প্রমাণ।

এই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সামরিক ব্যয় ও কৌশলগত অর্জনের মধ্যকার সম্পর্কের বদলে যাওয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়নের ফলে বৃহৎ শক্তির তুলনায় সীমিত আর্থিক ও সামরিক সক্ষমতাসম্পন্ন পক্ষগুলোও সামরিক ঘাঁটি ও অবকাঠামোর ক্ষতি করার ক্ষমতা অর্জন করেছে।

এমন পরিস্থিতিতে আকাশে শ্রেষ্ঠত্ব থাকলেও বিজয় নিশ্চিত হয় না। বিমান হামলায় অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও কোনো দেশের রাজনৈতিক কাঠামো বদলে দেওয়া কিংবা প্রতিপক্ষের দাবি মেনে নিতে বাধ্য করা অনেক বেশি জটিল কাজ।

এ কারণেই ওয়াল্ট মনে করেন, ইরানের বিশাল ভূখণ্ড, বিপুল জনসংখ্যা এবং ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থ অভিজ্ঞতার কারণে দেশটিতে স্থল অভিযান চালিয়ে দখল প্রতিষ্ঠার চিন্তা কৌশলগতভাবে অত্যন্ত ব্যয়বহুল ও অবাস্তব।

ওয়াল্টের বিশ্লেষণে আরেকটি বিষয় হলো বৃহৎ শক্তিগুলোর হিসাব-নিকাশে পশ্চিম এশিয়ার জ্বালানি সম্পদের আপেক্ষিক গুরুত্ব কমে আসা। যুক্তরাষ্ট্রে শেল তেলের উৎপাদন বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর দিকে বৈশ্বিক অর্থনীতির ধীরগতির পরিবর্তনের ফলে অঞ্চলটির জ্বালানির ওপর বৃহৎ শক্তিগুলোর নির্ভরতা তুলনামূলকভাবে কমেছে।

সামরিক হস্তক্ষেপের ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি এই পরিবর্তনও বিদেশি শক্তিগুলোর সরাসরি উপস্থিতি বজায় রাখার প্রণোদনা দুর্বল করছে।

অবশ্য এর অর্থ এই নয় যে পশ্চিম এশিয়ার তেল ও গ্যাসের গুরুত্ব শেষ হয়ে গেছে। বরং এতে বোঝা যায়, হস্তক্ষেপের অর্থনৈতিক সুবিধা এবং এর নিরা

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত