সৌদি আরবের প্রতিরক্ষা জোরদারে সেনা মোতায়েন করল পাকিস্তান

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কার মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) সেনা সদস্যদের বিদায় অনুষ্ঠানে অংশ নেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

পাকিস্তানের এই সেনা মোতায়েনের সিদ্ধান্তের আগে শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় আয়োজিত ওই বৈঠকে তিন দেশ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরবে অব্যাহত হামলার তীব্র নিন্দা জানায়।