যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের জরুরি সেবার ৩ কর্মী নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের জরুরি সেবার তিন কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ২০২৫ সালের জুন ও চলতি বছরের যুদ্ধে আহত হয়েছেন আরও শতাধিক কর্মী।

ইরানের জাতীয় জরুরি সেবা সংস্থার প্রধান জাফর মিয়াদফার দেশটির সংবাদ সংস্থা মেহরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যুদ্ধের কারণে দেশটির জরুরি সেবা বিভাগের যানবাহন বহর ও জনবলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি