ইরান কি প্রস্তাব দেয় দেখা যাক: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি নিয়ে সতর্ক আশাবাদের সুর শোনা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যে। তিনি জানিয়েছেন, তেহরান একটি প্রস্তাব দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে, তবে সেটি কী রূপ নেবে, তা এখনো পরিষ্কার নয়।

রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরান একটি প্রস্তাব দিচ্ছে, আমাদের দেখতে হবে সেটি কী হয়।' তিনি স্বীকার করেন, প্রস্তাবের বিস্তারিত সম্পর্কে এখনো তিনি অবগত নন।

আলোচনায় কারা যুক্ত রয়েছে, এ নিয়েও স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এমন ব্যক্তিদের সঙ্গেই আলোচনা করছে, যারা বর্তমানে ইরানে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে আছেন।

ট্রাম্প আরও বলেন, ইরান আলোচনা করতে আগ্রহী এবং একটি সম্ভাব্য চুক্তির পথ খুঁজছে। তার মতে, তেহরানের প্রস্তাবটি মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবি মেটানোর লক্ষ্যেই তৈরি করা হচ্ছে। সূত্র: বিবিসি