যুক্তরাষ্ট্রের নতুন হামলা 'প্রতিরক্ষামূলক': হোয়াইট হাউস 

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সাম্প্রতিক মার্কিন হামলাকে ঘিরে। ওয়াশিংটনের পক্ষ থেকে এসব হামলাকে কেবল 'প্রতিরক্ষামূলক পদক্ষেপ' হিসেবে বর্ণনা করা হলেও তেহরান ভিন্ন অবস্থান নিয়েছে।

ওয়াশিংটন থেকে রিপোর্টিং করা সাংবাদিক কিম্বারলি হ্যালকেট জানান, আলোচকরা একটি সম্ভাব্য সমঝোতার কাঠামো গড়ে তোলার চেষ্টা করলেও একটি মাত্র ইস্যুতেই পুরো প্রক্রিয়া ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোয়াইট হাউসের দাবি, সাম্প্রতিক হামলাগুলো কোনোভাবেই যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। বরং যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দেশটি তার বিমান ও নৌসম্পদসহ যেকোনো সম্পদ সুরক্ষার জন্য পদক্ষেপ নিতে পারে।

এ অবস্থায় হোয়াইট হাউস বলছে, যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর রয়েছে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের মতে, এসব হামলা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন এবং এতে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।