ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রণালয়ের সদর দপ্তর তেল আবিবে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ এয়াল জামির।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে সীমান্ত পরিস্থিতি, সামরিক অভিযান এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে লেবানন সীমান্তে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য বড় পরিসরের সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
এ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান আরও বিস্তৃত হতে পারে, এমন আশঙ্কা স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে বাড়ছে। সাম্প্রতিক দিনগুলোতে সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলা ও ড্রোন আক্রমণের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আঞ্চলিক বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের মধ্যে এ ধরনের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক সাধারণত সামরিক কৌশল পুনর্গঠন বা নতুন অভিযানের প্রস্তুতির ইঙ্গিত বহন করে।
এর আগে বিভিন্ন সময়ে লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইসরায়েলি নেতৃত্ব একাধিকবার সামরিক চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের পদক্ষেপের সম্ভাবনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আলজাজিরা
হাসপাতালে নেতানিয়াহু