প্রায় তিন মাস ধরে চলা প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্নতার পর ইরানে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।
সংস্থাটির তথ্যমতে, ৮৮ দিনের টানা আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার পর এখন ধীরে ধীরে সংযোগ স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে দেশে আংশিকভাবে ইন্টারনেট অ্যাক্সেস ফিরে এসেছে।
এই পদক্ষেপটি এমন এক সময় এলো, যখন এর একদিন আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। এতে বিশ্বের অন্যতম দীর্ঘ জাতীয় ইন্টারনেট শাটডাউন শেষ হওয়ার পথ খুলে যায়।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ এই বিচ্ছিন্নতা দেশটির অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সংযোগে বড় ধরনের প্রভাব ফেলেছিল। আংশিক পুনঃসংযোগের মাধ্যমে এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
তবে পুরোপুরি নেটওয়ার্ক পুনরুদ্ধার ও স্বাভাবিক ইন্টারনেট পরিষেবা ফিরতে আরও কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা
ইসরায়েলকে ‘উপড়ে ফেলার’ অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার