ফক্স নিউজের বিশ্লেষণ

ট্রাম্পের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করতে পারে ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য নতুন সমঝোতা প্রস্তাবও ইরান প্রত্যাখ্যান করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, সাম্প্রতিক সংঘাত, পারস্পরিক অবিশ্বাস এবং কঠোর অবস্থানের কারণে ওয়াশিংটন-তেহরান সম্পর্ক এখনো সমঝোতার অনুকূল পরিবেশে পৌঁছায়নি।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসন সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি নতুন একটি সমঝোতার পথ খুঁজলেও ইরান তা গ্রহণে অনাগ্রহী থাকতে পারে। তেহরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী চুক্তি থেকে সরে আসার ইতিহাস এখনো বড় একটি প্রতিবন্ধকতা।

তাদের ভাষ্য, ইরান যে কোনো আলোচনায় নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং পারমাণবিক কর্মসূচির বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ভবিষ্যতে চুক্তি ভঙ্গ না হওয়ার নিশ্চয়তাকেও তেহরান অগ্রাধিকার দেবে।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের মধ্যে আস্থার ঘাটতি দূর না হলে নতুন কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হবে এবং কূটনৈতিক উদ্যোগ আবারও অচলাবস্থায় পড়তে পারে। সূত্র: ফক্স নিউজ