ইয়েমেন ইস্যুতে যুক্তরাষ্ট্রই দায়ী: বাঘাই

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

ইয়েমেনের চলমান সংকটের জন্য যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীদের দায়ী করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একই সঙ্গে তিনি বলেছেন, ইয়েমেনের পরিস্থিতিকে ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের সঙ্গে যুক্ত করা দায়িত্ব এড়ানোর একটি প্রচেষ্টা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই বলেন, ইয়েমেনের বিষয়টি সম্পূর্ণ দেশটির নিজস্ব অভ্যন্তরীণ ইস্যু এবং এর সমাধান সংলাপের মাধ্যমেই হওয়া উচিত।

তিনি বলেন, 'আমরা আগেও বলেছি, ইয়েমেনের সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। ইয়েমেন ইস্যুকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে যুক্ত করা দায় এড়ানোর একটি প্রচেষ্টা।'

বাঘাই আরও বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে অস্থিতিশীলতা বিরাজ করছে, তার জন্য মূলত যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগীরাই দায়ী।

তার ভাষায়, 'অঞ্চল এবং এর বাইরের যেকোনো ঘটনার দায় প্রথমে যুক্তরাষ্ট্রের, এরপর সেই সব পক্ষের, যারা আগ্রাসনের সহযোগী হিসেবে কাজ করছে।' সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন