সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার জন্য ইরান ‘সম্ভবত’ দায়ী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডাবলিনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই তেল পাইপলাইনে হামলার পেছনে ইরান জড়িত কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘সম্ভবত, তারাই।’
হামলার সঙ্গে হুথিদের সম্পৃক্ততার প্রসঙ্গও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রকে ফোন করেছিল এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ে যাওয়ার আগে বিষয়টি জানিয়ে দিয়েছিল।
ট্রাম্প বলেন, ‘তারা আমাদের সঙ্গে লড়াই করতে অপেক্ষা করে না, তারা আমাদের জানিয়ে দেয়।’
সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও আশ্বস্ত করেন ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিজের ‘ভালো বন্ধু’ উল্লেখ করে তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকে ঘিরে হামলার ঘটনাও আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। সূত্র: আলজাজিরা