ইরানের সব শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের সব শর্ত মেনে না নেবে, ততক্ষণ তাদের সঙ্গে সংলাপ বা আলোচনা কোনো কাজে আসবে না।
আরেকটি পোস্টে তিনি আরও স্পষ্টভাবে বলেন, ‘কোনো আলোচনা নয়। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনা অর্থহীন।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে বিরোধ চলছে। এর মধ্যেই ইরানের একজন গুরুত্বপূর্ণ আইনপ্রণেতার এই বক্তব্য ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
আজিজির বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, ইরান আলোচনায় বসার আগে নিজেদের দাবিগুলো পূরণের নিশ্চয়তা চায়। অর্থাৎ শুধু আলোচনার প্রস্তাব বা শর্তহীন সংলাপের বদলে তেহরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট বিষয়ে সম্মতি প্রত্যাশা করছে।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান হিসেবে আজিজির মন্তব্য দেশটির নীতিনির্ধারণী মহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিদ্যমান কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
তার বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ফলে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা থাকলেও উভয় পক্ষের শর্ত ও অবস্থানের পার্থক্য আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
সৌদি আরবের ধৈর্যের সীমা পরীক্ষা করছে হুথিরা
ভারতে পুতিনের ‘ডুমসডে প্লেন’, ভেতরে কী আছে