সামরিক সহায়তা থেকে অংশীদারত্বে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক সামরিক সহায়তানির্ভর পর্যায় থেকে অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের শক্তিশালী অর্থনীতির কারণে দুই দেশের সম্পর্কের ধরনে পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়েছে।

পোস্টে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বরাবরই দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে। এই সহায়তা ব্যবহার করে ইসরায়েল একদিকে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের জন্য হুমকি তৈরি করা শত্রুদের মোকাবিলা করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে নেওয়া এ উদ্যোগকে দুই দেশের সম্পর্কের দৃঢ়তা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন নেতানিয়াহু।

তবে সামরিক সহায়তা থেকে অংশীদারত্বে যাওয়ার এই পরিবর্তনের আওতায় কী ধরনের আর্থিক, সামরিক বা কৌশলগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তাঁর বক্তব্যে বিস্তারিত কিছু জানানো হয়