ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইরানের স্বাস্থ্যখাত। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থার প্রধান জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ২৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা সেবা দিতে গিয়ে এসব স্বাস্থ্যকর্মী হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন ইরানের ওই কর্মকর্তা। নিহতদের মধ্যে চিকিৎসক, নার্স, প্রযুক্তিবিদসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং চিকিৎসা ও খাদ্যসেবা সংশ্লিষ্ট কর্মীরাও রয়েছেন।
এছাড়া, এই সংঘাতে অন্তত ১১৪ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭৪ জন ছিলেন ‘জরুরি সেবায়’ কর্মরত উদ্ধারকর্মী, যারা সরাসরি ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা দেয়ার সময় হামলার শিকার হন।
যুদ্ধের প্রভাবে শুধু মানবিক ক্ষতিই নয়, অবকাঠামোগত ক্ষতিও ব্যাপক আকার ধারণ করেছে। ইরানের বিভিন্ন স্থানে ৩৩০টির বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া, হামলার ঘটনায় একটি উদ্ধারকারী হেলিকপ্টারও ধ্বংস হয়ে গেছে।