গাজায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় হামলা, নিহত অন্তত ৯ ফিলিস্তিনি

খান ইউনিসের আল-মাওয়াসিতে ড্রোন হামলায় নিহত পাঁচজন। গাজা সিটির রিমাল এলাকায় হামলায় শিশুসহ প্রাণ গেছে আরও তিনজনের।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে আল জাজিরা।

গাজার হাসপাতাল সূত্রের বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, কয়েক বছর আগে ইসরায়েলি সামরিক বাহিনী আল-মাওয়াসি এলাকাকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল।

এদিকে গাজার উত্তরাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ওই এলাকায় তাজ মলও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

গাজার যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন এলাকায় এসব হামলার পর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা