পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেবাননে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সব ধরনের উদ্যোগে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তান তার অবিচল সমর্থন পুনরায় নিশ্চিত করছে এবং এই অবস্থান থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই।
তিনি আরও উল্লেখ করেন, অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যেসব প্রচেষ্টা চালানো হচ্ছে, সেগুলোর প্রতি পাকিস্তান ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাবে এবং এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত থাকবে।
প্রধানমন্ত্রী শরীফ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নেতৃত্বে পরিচালিত কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন, যাকে তিনি 'দূরদর্শী' প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই কূটনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত একটি টেকসই ও স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে সক্ষম হবে এবং চলমান উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখবে। সূত্র: সিএনএন