সফল অস্ত্রোপচার শেষে বাসায় ফিরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশটির সরকারি গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাড়ি ফেরার পর আনোয়ার ইব্রাহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে বই পড়ার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "আলহামদুলিল্লাহ, ব্যাক হোম (আলহামদুলিল্লাহ, বাড়ি ফিরেছি)।"

গত সোমবার (১০ আগস্ট) পেটের এক ধরণের হার্নিয়া (প্যারা-আম্বিলিক্যাল হার্নিয়া) চিকিৎসার জন্য একটি সফল 'ল্যাপারোস্কোপিক' অস্ত্রোপচার করা হয় তার।

অস্ত্রোপচারের পর হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।