রাজধানীতে একদিনে ৪৭০ জন গ্রেপ্তার, ৪০টি মামলা

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৭ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৫৮ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, ৩টি ফয়েল পেপার, ৫টি গ্যাস লাইট, ২টি ইয়াবা সেবনের পাইপ, একটি কর্ক, ২টি কয়েন, ৫টি মোবাইল ফোন, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

MCH
আরও পড়ুন