রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অভিযোগে ৫১টি মামলা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি একটি শটগান, একটি প্রাইভেট কার, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৯৩ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও থেকে ৯১ জন, ওয়ারী থেকে ৬০, মতিঝিল থেকে ৫২, গুলশান থেকে ৪১, উত্তরা থেকে ৪২, লালবাগ থেকে ২৮ এবং রমনা বিভাগ থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগ ১২ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা ও ৩ হাজার ২৯১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি শটগান, একটি প্রাইভেট কার, ১৫টি মোবাইল ফোন, এক জোড়া হ্যান্ডকাফ এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমইউ
আরও পড়ুন