রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, মোবাইল ফোন, যানবাহন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগে ৪০, ওয়ারীতে ৪৯, মতিঝিলে ৩৮, তেজগাঁওয়ে ৬৭, মিরপুরে ১৯৭, গুলশানে ৪০ ও উত্তরা বিভাগে ৩০ জন রয়েছেন। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ আটজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিস্ফোরিত দুটি ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, একটি চাপাতি ও একটি কাটার উদ্ধার করা হয়। এ ছাড়া ১৩২টি মোবাইল ফোন, একটি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের