রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করেছে  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ৪২টি মামলা দায়েরের পাশাপাশি বিভিন্ন আলামত, নগদ টাকা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৩ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিলে ৬২, ওয়ারীতে ৫৭, লালবাগে ৫২, গুলশানে ৪০, রমনায় ৩৯ এবং উত্তরা বিভাগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ এবং নগদ ৩ হাজার ৩০৫ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত