রাজধানীর বনশ্রী থেকে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শাহবাজ পেশায় একজন ব্যবসায়ী। তার বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকায়। তিনি রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীর ৩৮ নম্বর বাসার ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকে বসবাস করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই বাসায় এ ঘটনা ঘটে। পরে বাসার দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ১০টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এএম
আরও পড়ুন