মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ এএম

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় রায়হান (২৫) নামের এক হোটেল কর্মচারীর করুণ মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত রায়হানের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি মহাখালী রেলগেট সংলগ্ন একটি মেসে থেকে স্থানীয় একটি ফুটপাতের হোটেলে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিমানবন্দরগামী একটি ট্রেন রায়হানকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

এইচএন
আরও পড়ুন