রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ এএম

কেনাকাটা কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে রাজধানীর বিভিন্ন মার্কেটে যান নগরবাসী। তবে সাপ্তাহিক বন্ধের দিন না জেনে বের হলে যানজট পেরিয়ে মার্কেটে গিয়ে পড়তে হতে পারে বিড়ম্বনায়। তাই সোমবার (২৬ অক্টোবর) কেনাকাটার পরিকল্পনা থাকলে জেনে নিন, রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

সোমবার আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া এবং মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

এ ছাড়া রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার দোকানপাট ও মার্কেটও বন্ধ থাকবে।

অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট

কিছু মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

এমইউ
আরও পড়ুন